১২৩ কি.মি. সাইকেল চালিয়ে বাবা-মা'র কবর জিয়ারত করলেন ছেলে

সময় ট্রিবিউন | ১৬ মে ২০২১, ০৫:২২

বাবা-মায়ের কবর জিয়ারত করতে শনিবার ঢাকা থেকে সাইকেল চালিয়ে ১২৩ কিলোমিটার পাড়ি দিলেন ছেলে জিয়াউর রহমান-ছবি: সংগৃহীত

বাবা-মা'র কবর জিয়ারত করতে ঢাকা থেকে সাইকেল চালিয়ে ১২৩ কিলোমিটার পাড়ি দিলেন ছেলে জিয়াউর রহমান।

শনিবার (১৫ মে) ভোর ৫টায় রাজধানীর কলাবাগান থেকে বাইসাইকেলে রওনা দেন জিয়াউর। চার জায়গায় মোট দু ঘণ্টার বিরতিসহ মোট ৯ ঘণ্টা ১৫ মিনিটৈ ১২৩ কিলোমিটার বাইসাইকেল চালিয়ে দাউদকান্দি-মতলব হয়ে চাঁদপুরের হাইমচর থানার আলগী বাজারে পৌঁছান তিনি।

প্রতিবছর পবিত্র ঈদের পরদিন ঢাকা থেকে বাবা-মা’র কবর জিয়ারত করতে চাঁদপুরে যান যান তিনি। এ বছর করোনার জন্য বাস এবং লঞ্চ বন্ধ কিন্তু বাবা মায়ের কবরপাশে দাঁড়িয়ে দোয়া করার অভ্যাসটিতে বদল আনতে চাননি জিয়াউর। তাই তিনি উপায় না পেয়ে সাইকেল নিয়েই রওনা দেন চাঁদপুরের উদ্দেশ্যে।  

চাঁদপুরের হাইমচর থানার উত্তর আলগী গ্রামের বাসিন্দা মরহুম মাওলানা মাহবুবুর রহমানের ছোট ছেলে জিয়াউর রহমান। পরিবার নিয়ে থাকেন ঢাকার কলাবাগানে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতকোত্তর করা এবং বর্তমানে ধানমন্ডিতে শেলটার প্রপার্টি সল্যুশন নামের রিয়েল এস্টেট কোম্পানিতে হেড অব মার্কেটিং হিসেবে কাজ করছেন।

জিয়াউর বলেন,  ছয় থেকে বছর দৌড়ের সাথে সম্পৃক্ত আছি। বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে বেশকিছু ম্যারাথনে অংশ নিয়েছি। ইদানীং সাইক্লিং এবং সুইমিং করছি। কারণ সুস্থতা হল মহান আল্লাহর দেয়া সবচেয়ে বড় একটা নেয়ামত। তাই শুধুমাত্র নিজের শরীরটাকে ঠিক রাখার জন্য এগুলি করে থাকি। আর সবসময় আমার পরিবার সহকর্মী, বন্ধু-বান্ধব,  ও স্বজনেরা এ ব্যাপারে আমাকে ব্যাপক উৎসাহ দিয়ে থাকে। বিশেষ করে আমার পরিবার আমাকে রানিং, সাইকেলিং এবং সুইমিং করার জন্য যথেষ্ট সহযোগিতা করে। আমার ইচ্ছা আজীবন এগুলোর সাথে সম্পৃক্ত থেকে নিজেকে ভাল রাখা আর সমাজের উন্নয়নে অবদান রাখা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা