নিউমার্কেটে আগুন নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকায় ছিল ডিএমপি

সময় ট্রিবিউন | ১৫ এপ্রিল ২০২৩, ২৩:২৭

ছবিঃ সংগৃহীত
রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আনতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায় সক্রিয়ভাবে কাজ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
 
নিউমার্কেটে আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটসংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩০ টি ইউনিট কাজ করে। সেখানে ডিএমপি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের পাশাপাশি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল, কাপড়-চোপড় নিজের কাঁধে বহন করে উদ্ধারের কাজে অংশগ্রহণ করেছে। নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে ডিএমপির ওয়াটার ক্যানন ব্যবহার করা হচ্ছে।
 
সংগৃহীত
 
এছাড়াও আশপাশ এলাকার যানজট নিয়ন্ত্রণ ও ফায়ার সার্ভিসের গাড়ির দ্রুত গমনাগমনে কাজ করছে ডিএমপির ট্রাফিক পুলিশ। উৎসুক জনতা যেন ভিড় করে ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলাবাহিনীর কাজে ব্যঘাত সৃষ্টি করতে না পারে সে জন্য নিরলসভাবে দায়িত্ব পালন করছে ডিএমপি।
 
রমনা জোনের ডিসি মো. শহিদুল্লাহ সহ পুলিশের বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যরা সশরীরে কাজ করেছেন। মালামাল সরানো থেকে শুরু করে মাইকে ঘোষণা, পুলিশের জলকামান ব্যবহার ও ব্যবসায়ীদের নিরাপদে সরিয়ে আনতেও কাজ করেছে পুলিশ। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা