চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ১১ এপ্রিল ২০২৩, ২২:৩৮

ছবিঃ সংগৃহীত

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী জাপান সফরে যাবেন। আনুষ্ঠানিক এ সফরে ২৮ এপ্রিল পর্যন্ত জাপানে অবস্থান করবেন।

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন জাপানের সম্রাট নারুহিতো।

এছাড়া শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি শীর্ষ বৈঠক করবেন। ওই বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে কিশিদা ফুমিও একটি নৈশভোজের আয়োজন করবেন যাতে যোগ দেবেন শেখ হাসিনা।

এই সফরে প্রধানমন্ত্রীর আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। বিনিয়োগ সম্মেলন, জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সংবর্ধনাসহ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি কয়েকজন জাপানি নাগরিকের হাতে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মাননা তুলে দেবেন সরকারপ্রধান।

আশা করা হচ্ছে- এই সফরে জাপানের সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হবে।

এই সফরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করছে উভয় দেশ।

এটি জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষষ্ঠ সফর হবে। এর আগে তিনি ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে জাপান সফর করেছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর