'বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে'

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৮ মার্চ ২০২৩, ১৮:২৯

সংগৃহীত ছবি

বাঙালির হাজার বছরের ইতিহাসে অনেক বাঙালি নেতা স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু কেউ সফলতা পাননি। ১৯২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন বিধায় বাঙালি জাতিসত্তার জন্য বাংলাদেশ নামে একটি স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৭ মার্চ) রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত জয়বাংলা কনসার্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, এই বঙ্গে যারা রাজত্ব করেছে তাদের বিরুদ্ধে এদেশের বিদ্রোহীরা স্বাধীনতা চেয়েছেন। জাতির পিতার নেতৃত্বে এই জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। সে কারণে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আজকের এ দিনে তার প্রতি গভীর শ্রদ্ধা। আজকে তরুণ সমাজ নানাভাবে বিপদগামী হচ্ছে। এ অবস্থা থেকে তরুণদের রক্ষার করার জন্য ব্যাপক সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রয়োজন। আমরা যদি সারাদেশে একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের ঝড় বইয়ে দিতে পারি, তাহলে তরুণ সমাজকে বিপথগামিতার হাত থেকে রক্ষা করা যাবে।

তিনি আরও বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড যুব সমাজকে মাদকাসক্ত হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে। যুব সমাজকে মৌলবাদে ঝুঁকে পড়ার হাত থেকে রক্ষা করতে পারে। মানুষের নির্মল আনন্দের প্রয়োজন রয়েছে। নির্মল আনন্দ ছাড়া সুন্দর জীবন হতে পারে না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর