বরিশাল থেকে ভারতে যাচ্ছে আরও ১০ টন ইলিশ

সময় ট্রিবিউন | ৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৪০

সংগৃহীত

দুর্গা পূজা উপলক্ষ্যে বরিশাল থেকে ভারতে আরও ১০ টন ইলিশ পাঠানো হচ্ছে।

মঙ্গলবার রাতে এসব ইলিশ ভারতের উদ্দেশে পাঠানো হবে বলে রপ্তানিকারক প্রতিষ্ঠান জানিয়েছে।

এ নিয়ে বরিশাল থেকে গত দুই দিনে ১৭ টন ইলিশ ভারত যাচ্ছে।

রপ্তানিকারী প্রতিষ্ঠান মাহিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নীরব হোসেন টুটুল জানান, বাণিজ্য মন্ত্রণালয় বরিশাল থেকে চার জন ব্যবসায়ীকে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে। তারা দুই হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করবেন।

এর মধ্যে প্রথম দিনে তিনি ৭ মেট্রিক টন ইলিশ মাছ পাঠিয়েছেন বলে টুটুল জানান।

তিনি আরও জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে বেনাপোলের উদ্দেশে দুইটি ট্রাকে ১০ টন ইলিশ পাঠানো হয়। সবকিছু ঠিক থাকলে যথাসময়ে ভারতের বাজারে বরিশালের ইলিশ পৌঁছে যাবে।

এ বিষয়ে বরিশাল জেলার মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র মজুমদার জানান, মাহিমা এন্টারপ্রাইজ মঙ্গলবার আরও ১০ টন ইলিশ পাঠাবে বলে জানিয়েছে। সবকিছু ঠিক থাকলে রাতে ইলিশ নিয়ে রওনা হবেন।

বিমল চন্দ্র মজুমদার বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বরিশাল থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছে।

সরকারের নানা উদ্যোগের কারণে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে জানান বিমল চন্দ্র।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা