এক মাসের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে : নসরুল হামিদ

সময় ট্রিবিউন | ২৮ আগষ্ট ২০২২, ০৭:২৭

ছবিঃ সংগৃহীত

আগামী এক মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, হঠাত জ্বালানি সংকট সৃষ্টি হওয়ায় প্রায় দেড় মাস ধরে লোডশেডিং চলছে। তবে এক মাস আগের চেয়ে বর্তমানে তুলনামূলক বিদ্যুতের অবস্থা আরেকটু ভালো। আগামী এক মাসের মধ্যে আরও স্বাভাবিক হবে।

শনিবার বিকালে চুনকুটিয়া চৌরাস্তায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত দোয়া মাহফিল ও গরিব দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, "বিদ্যুৎ এখন অনেকটাই ঠিক হয়ে গেছে। এখন সাড়ে ৩ লাখ সেচ পাম্পে রাত ১২টার পর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করে দিয়েছি। লোডশেডিংয়ে মানুষের কষ্ট হচ্ছে। তবে আগামী এক মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।"

দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিরাজুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম ই মামুন, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. রফিক গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, সেলিম আহমেদ, আওয়ামী লীগ নেতা আহসান উদ্দিন আহমেদ রুবেল প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব