ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডির পদত্যাগ

আফিফ আইমান | ২৪ আগষ্ট ২০২২, ২০:৩৯

সংগৃহীত

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আমিন ভূঁইয়া পদত্যাগ করেছেন। মঙ্গলবার তিনি ই-মেইলে সংস্থাটির চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের কাছে তার পদত্যাগপত্র পাঠান।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে ইউনুসুর রহমান বলেন, ই-মেইলে আমাকে দেড় পৃষ্ঠার একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। সেখানে তিনি যা লিখেছেন, তার সারমর্ম হলো- যেভাবে তিনি কাজ করতে চাচ্ছিলেন, সেভাবে কাজ করতে পারছেন না। তাই এ অবস্থায় আর সংস্থাটির এমডির দায়িত্বে থাকতে চাচ্ছেন না তিনি।

ইউনুসুর রহমান আরও জানান, চিঠিতে তিনি আগামী অক্টোবরের শেষে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার কথা বলেছেন।

তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অফিসিয়ালি এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি। স্যারকে (চেয়ারম্যান) পার্সোনালি মেইলে জানালে এ বিষয়ে বিস্তারিত বুধবার (২৪ আগস্ট) জানাতে পারব।

জানা গেছে, সম্প্রতি ডিএসইর প্রায় ৯৫ জন কর্মকর্তার পদোন্নতি দিয়ে সংস্থাটির ভেতরেই চাপের মুখে পড়েন তারিক আমিন ভূঁইয়া। একটি পক্ষ তার দেয়া এ পদোন্নতির আইনগত বৈধতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। এ অবস্থায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা