পদ্মাসেতু নির্মাণে ব্যবহৃত যন্ত্র জাদুঘরে রাখা হবে: প্রধানমন্ত্রী

সময় ট্রিবিউন | ১৫ জুন ২০২২, ০২:২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু। ফাইল ছবি।

পদ্মাসেতু নির্মাণে যারা জড়িত ছিলেন, তাদের সবার সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্মাণে যেসব যন্ত্র ব্যবহার করা হয়েছে, তা জাদুঘরে রাখা হবে। মাওয়ায় তৈরি করা হবে এই জাদুঘর।

মঙ্গলবার (১৪ জুন) একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ তথ্য জানিয়েছেন। এদিন ভার্চুয়ালি যোগ দিয়ে একনেকের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, সভায় ১০ হাজার ৮৫৫ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। সভায় জানানো হয়, তিন বছরেও শেষ হয়নি ৪৬টি স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ প্রকল্প। এজন্য আবারও মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, দেশের প্রতিটি উপজেলায় কমপক্ষে একটি করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনে গুরুত্ব দিয়েছে সরকার। ৫৫০টি উপজেলায় স্টেশন স্থাপনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু জমি অধিগ্রহণ জটিলতায় কাজ এগিয়ে নিতে বিলম্ব হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, পদ্মাসেতুতে নিয়োজিত শ্রমিক থেকে মন্ত্রী পর্যন্ত সকলের নাম সংরক্ষণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা