ছোট্ট টেকনিক যা ভালো রাখবে আপনার স্বাস্থ্য ও শরীর

সময় ট্রিবিউন | ১৭ জুলাই ২০২১, ১৮:০৭

ছবিঃ সংগৃহীত

শরীর ভালো রাখার জন্য মানুষের আয়োজনের কমতি থাকে না। আবার একটু অসচেতন থাকলে শরীরের সুখ অসুখে পরিণত হতে পারে। ছোট্ট একটা ‘টনিক’ আপনার স্বাস্থ্য ও শরীর ভালো রাখতে পারে। তা হলো—হাঁটা। নিয়মিত হেঁটেই নিজেকে সুস্থ রাখতে পারেন।

করোনার সময়টাতে বেশীরভাগ সময় বাসাতেই কাটাতে হচ্ছে। এরমধ্যেও নিজেকে ফিট রাখতে শরীরচর্চা জরুরী। যাদের একটু বয়স বেশি তাদের সকালের মুক্ত বাতাসে হাঁটতে যাওয়া অনেক উপকারী। তবে বয়স বেশী হলে আবার হাঁটতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।

যাদের বয়স একটু বেশি তারা অনেকেই একটানা হাঁটতে পারেন না। আবার শরীরের কিছু জায়গায় ব্যথা থাকার কারণে হাঁটতে গিয়ে ছন্দ পাওয়া যায় না। এসকল সমস্যা এড়াতে সকালে হাঁটতে যাওয়ার আগে কিছু নিয়ম মেনে চলা উচিত। সেগুলো হলো-

ভারী খাবার না খাওয়া

সকালে হাঁটতে যাওয়ার আগে ভারী খাবার খাওয়া কারো জন্যেই ঠিক নয়, আর বয়স্ক ব্যক্তিরাও এসব খেয়ে হাঁটতে যাবেন না। এতে হাঁটতে কষ্ট হতে পারে, তাই হালকা কোনো কিছু খেয়ে হাঁটতে যান। হাঁটতে যাওয়ার আগে বেশি পরিমাণে পানি খাওয়া জরুরি।

হাল্কা ব্যায়াম করা

হাঁটার আগে হাল্কা ব্যায়াম করে নিলে অনেকটা উপকার পাওয়া যায়। স্ট্রেচিং করা বা চেয়ারে খানিকটা ওঠা-বসা করা এইগুলো করতে পারেন। এতে শরীরের পেশিগুলো একটু সচল হবে, যা সকালে হাঁটতে যাওয়ার আগে উপকারী।

ছোট ছোট পা ফেলা

হাঁটার সময় অনেকটা রাস্তা পেরোনোর জন্য বড় বড় পা ফেললে এতে কিন্তু শ্বাস নেওয়ার সমস্যা হতে পারে। তার চেয়ে ছোট ছোট পা ফেলে জোরে হাঁটার চেষ্টা করুন। হাঁটার গতি ঠিক রাখতে এবং মন ফুরফুরে রাখতে ইয়ারফোনে গানও শুনতে পারেন।

আরামদায়ক জুতো পরুন

সকালে হাঁটার সময় অবশ্যই আরামদায়ক জুতা পরুন। যদি আরামদায়ক জুতা না পরেন তাহলে একটু হাঁটলেই দেখবেন পায়ে কষ্ট হচ্ছে। তাই এমন জুতো বাছুন, যা হাঁটার সময় পরে আরাম পাবেন। তবে খুব নরম জুতো ব্যবহার করবেন না।

প্রয়োজনীয় জিনিস রাখুন

হাঁটতে গিয়ে যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন, তাই মোবাইল সঙ্গে রাখুন। ছোট একটি ব্যাগে পানির বোতল ও ঘাম মোছার তোয়ালে সঙ্গে রাখতে ভুলবেন না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা