জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা

সময় ট্রিবিউন | ২৯ নভেম্বর ২০২১, ০৬:৪২

জাহাঙ্গীর আলম-ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা হয়েছে।

রোববার গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান (শাহ সুলতান আতিক) বাদী হয়ে মামলাটি করেন।

আদালত আগামী ৩০ জানুয়ারির মধ্যে গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূরনবী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় তিনি অভিযোগ করেন, অভিযুক্ত জাহাঙ্গীর আলম এক জন মেয়র হয়েও আইনের প্রতি শ্রদ্ধাশীল নন। তিনি চলতি বছরের ১৩ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ইতিহাস নিয়ে কটুক্তি করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তার বক্তব্যে সমগ্র বাংলাদেশ ও বাঙালি জাতির সুনাম ক্ষুন্ন হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এতে ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা