নুরের বিরুদ্ধে এবার কক্সবাজারে মামলা

সময় ট্রিবিউন | ২২ এপ্রিল ২০২১, ১৮:৩৬

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর-ফাইল ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার কক্সবাজারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে জেলা সদর মডেল থানায় ওই মামলাটি করেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি মঈন উদ্দিন। মামলায় নুরসহ আসামি করা হয়েছে অসংখ্য ফেসবুক ব্যবহারকারীকে। যারা সম্প্রতি ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিয়েছেন।

মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিপুল চন্দ্র দে।

তিনি জানান, সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে নুরের বিরুদ্ধে। মামলার অন্য আসামিদের পুলিশ শনাক্ত করার চেষ্টা করছে বলেও জানান তিনি।

মামলার বাদী মঈন উদ্দিন জানান,  ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিল। একইসঙ্গে কক্সবাজারে বসে এসব উসকানিমূলক পোস্ট করে আসছিল তার কিছু অনুসারীরাও। সেজন্য নুরসহ অজ্ঞাতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

এর আগে, নুরের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম। সিলেট এবং রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর