হেলেনা জাহাঙ্গীর-রাজের আরও ছয় মামলা সিআইডিতে

সময় ট্রিবিউন | ১২ আগষ্ট ২০২১, ০৪:২৩

ফাইল ছবি

প্রযোজক নজরুল ইসলাম রাজ, হেলেনা জাহাঙ্গীর, ফারিয়া মাহবুব পিয়াসাসহ ৯ জনের বিরুদ্ধে দায়ের হওয়া আরও ৬ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি।

বুধবার রাতে সিআইডির মুখপাত্র মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে সিআইডি এ–বিষয়ক ১৪টি মামলা তদন্ত করার দায়িত্ব পেল।

সিআইডির মুখপাত্র বলেন, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ডিএমপির থানা থেকে আজ রাতে ছয়টি মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এর আগে পাওয়া আটটি মামলা সিআইডি এখন তদন্ত করছে।

সম্প্রতি রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে চিত্রনায়িকা পরীমনিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদক, পর্নোগ্রাফি, বিশেষ ক্ষমতা আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে মোট ১৫টি মামলা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা