মাদক মামলায় আবারও রিমান্ডে পরীমনি

সময় ট্রিবিউন | ১০ আগষ্ট ২০২১, ২১:৩৭

আদালতে পরীমনি-ছবি: সংগৃহীত

সমালোচিত চিত্রনায়িকা পরীমনিকে মাদক মামলায় আবারও দুই দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই সিদ্ধান্ত জানিয়েছেন। সিআইডির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এ ছাড়া তাঁর সহযোগী আশরাফুল আলম দীপুকে দুই দিনের এবং মাদক ও পর্নোগ্রাফি মামলায় মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজকে ছয়দিন রিমান্ডে নেওয়া হয়েছে। একইসঙ্গে রাজের সহযোগী সবুজ আলীকেও ছয়দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এর আগে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ পরীমনি, নজরুল ইসলাম রাজ, মরিয়ম আক্তার মৌ, আশরাফুল আলম দীপু ও সবুজ আলীকে আদালতে হাজির করা হয়। ঢাকার সিএমএম আদালতে হাজিরের পর তাঁদের প্রত্যেককে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ৪ আগস্ট পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

আদালত মাদকের উৎসসহ নানা বিষয় উদ্‌ঘাটনের জন্য পরীমনিকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। রিমান্ড শেষে আবার পরীমনিকে আদালতে নেওয়া হয়। বনানী থানায় করা মাদক মামলাটি তদন্ত করছে সিআইডি। ইতিমধ্যে সিআইডির একটি দল পরীমনির বাসায় অভিযান চালিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যে ধারায় পরীমনির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারলে তাঁর সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হতে পারে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব