যেকোন সময় গ্রেপ্তার হতে পারেন মামুনুল হক

সময় ট্রিবিউন | ১১ এপ্রিল ২০২১, ২১:৪৮

আলোচিত সমালোচিত হেফাজত নেতা মামুনুল হক-ফাইল ছবি

আলোচিত সমালোচিত হেফাজত নেতা মামুনুল হককে গ্রেফতারের জন্য পুলিশ খুঁজছে। পুলিশের দাবি, কয়েকদিন ধরে আত্মগোপনে রয়েছেন মামুনুল হক।

হেফাজতে ইসলামের নেতারা বলছেন, ব্যক্তির দায় সংগঠনের নয়। ব্যক্তি জীবনে কোন আইনবিরোধী কাজ করলে আইনগতভাবে মোকাবেলা করবেন তিনিই।

হেফাজত ইসলাম জানায়- আজ হাটহাজারীতে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে তাদের। সেখানে মামনুল হকের বিষয়টি আলোচনা হতে পারে।

নারায়ণগঞ্জ সোনারগাঁও রিসোর্ট কাণ্ড এবং সেখান থেকে ছিনিয়ে নেয়ার পর রিসোর্টে ব্যাপক ভাংচুর করে মামুনুলন্থীরা। এসব ঘটনায় মামুনুলের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়ায় দুটি এবং মোদির সফর ঘিরে বায়তুল মোকাররম মসজিদে ভাঙচুরে সংশ্লিষ্টতায় মামলা হয়েছে। খোঁজ পাওয়া মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে।

হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব সাখাওয়াত হোসেন রাজী বলেন, 'শরীয়তের আইন লঙ্ঘন করে মামুনুল কিছু করেছে কি-না, হেফাজত এটা নিশ্চিত হয়েছে এমন কাজ মামুনুলের দ্বারা হয়নি। যদি প্রচলিত কোন আইনে ব্যত্যয় ঘটে মামুনুলের কাজে, ওই বিষয়টা হেফাজতের দেখার বিষয় না। ব্যক্তির ওপর কোন প্রশ্ন আসলে, সেটার উত্তর সে ব্যক্তিগতভাবে দিবে।'

হেফাজতে ইসলামের নায়েবে আমীর আহমদ আব্দুল কাদের বলেন, 'ব্যক্তিগত বিষয়ের ব্যাপারে কোন মামলা হলে সেটা তো হেফাজত দেখবে না। এটার উত্তর তিনিই দিবেন। এটা নিয়ে আমাদের কোন কথা নাই।'

সংগঠনটির সাবেক যুগ্ম মহাসচিব ও শফীপন্থী বলে পরিচিত মাঈনুদ্দিন রুহি বলছেন, মামনুকে বহিস্কার না করলে পুরো সংগঠন সমালোচিত হবে। তিনি বলেন, 'মামুনুল পরিত্যক্ত ও বিকারগ্রস্ত হয়ে গেছে। অসুস্থ মানসিকতার কোন মানুষকে কেউ সমর্থন দেয় না। হেফাজতে ইসলাম ও কওমি মাদ্রাসা তাকে বয়কট করে হেফাজতে ইসলামের ও কওমি মাদ্রাসার মান সম্মান রক্ষা করা উচিত।'

ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি সৈয়দ নুরুল ইসলাম বলেন, 'আমরা অভিযান চালাচ্ছি কিন্তু সবাই পলাতক।'

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, '৪০ জনের মতো গ্রেপ্তার হয়েছে, আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেহেতু তার বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে আইনের আওতায় আনা হবে।'



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা