বিরল প্রজাতির তক্ষক রাখায় পিতা-পুত্রের কারাদণ্ড

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ১৯:৫২

ছবি: সংগৃহীত

মাদারীপুরে অভিযান চালিয়ে বিরল প্রজাতির তক্ষকসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার দুপুরে রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামে একটি বসতঘরে অভিযান চালিয়ে তক্ষকটি উদ্ধার করা হয়।

রবিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে মাদারীপুর র‌্যাব-৮।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে মো. নুর আলম মোল্লা (৪৯) ও তার ছেলে বাবু মোল্লা (২০)।

র‌্যাব-৮ জানায়, কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদারীপুরে রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের মো. নুর আলম মোল্লার বসতবাড়িতে দুজন ব্যক্তি বিরল প্রজাতির একটি তক্ষকসহ অবস্থান করছেন।

এরপর মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবিরের নেতৃত্বে শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় বন্যপ্রাণী পাচারকারী নুর আলম ও তার ছেলে বাবু মোল্লাকে বিরল প্রজাতির তক্ষকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবিরের উপস্থিতিতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ এর ৫ ধারা মোতাবেক তাদের ছয় মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ জানান, উদ্ধারকৃত তক্ষকটি মাদারীপুর জেলার রাজৈর উপজেলা বন বিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করা হয়। গ্রেপ্তার আসামিদের মাদারীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা