বাঁশখালীতে নিহতদের পরিবারকে ৫ লাখ করে টাকা দিতে নির্দেশ

সময় ট্রিবিউন | ৪ মে ২০২১, ২৩:১০

হাইকোর্ট। ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ পৃথক দুটি রিটের শুনানি শেষে এ আদেশ দেন। একইসঙ্গে আদালত রুল দেন— শ্রমিক হত্যার ঘটনায় কেন বিচারিক তদন্তের নির্দেশ দেওয়া হবে না?

পুলিশের গুলি চালানোর ঘটনায় আদালত ৪৫ দিনের মধ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন। এ ছাড়া, আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে মালিক প্রতিষ্ঠান কি উদ্যোগ নিয়েছে ৪৫ দিনের মধ্যে সেই প্রতিবেদনও দিতে বলা হয়েছে।

আদালত নির্দেশ দিয়েছেন, ওই এলাকার কোনো শ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের যেন কোনো ধরনের হয়রানি না করা হয়। আদালত আরও জানতে চেয়েছেন, গত ১৭ এপ্রিলের ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে এবং আহতদের পরিবারের পরবর্তী সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেডআই খান পান্না, সৈয়দা রিজওয়ানা হাসান ও সৈয়দা নাসরিন। পাওয়ার প্ল্যান্টের পক্ষে শুনানি করেন আইনজীবী আরশাদুর রউফ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায় ও বিপুল বাগমার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব