নোয়াখালীতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, আটক ১

সময় ট্রিবিউন | ৩০ এপ্রিল ২০২১, ২৩:৩৩

শিয়ালের মাংস বিক্রি করছেন রাহী নামের এক যুবক-ছবি: সংগৃহীত

নোয়াখালীর মাইজদী পৌর এলাকায় শিয়ালের মাংস বিক্রি করার সময় হাতেনাতে রাহী নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আটক করা হয়।

তিনি সদর উপজেলার মোল্লা কাঠপট্টির লিটনের ছেলে।

জানা গেছে, মাইজদী পৌর এলাকায় সকাল থেকেই প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিল রাহী। এ সময় স্থানীয়রা তাকে বাধা দিলেও তিনি তার বিক্রি বন্ধ করতে রাজি হননি। এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে এক যুবক পুলিশের সহায়তা চান। পরে খবর পেয়ে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুপার মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে শিয়ালের মাংসসহ তাকে আটক করে পুলিশ।  

এ প্রসঙ্গে সুধারম থানার ওসি সাহেদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, আটক আসামির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর