সর্বশক্তি দিয়ে ভারতকে সহায়তা করার আশ্বাস বাইডেনের

সময় ট্রিবিউন | ২৮ এপ্রিল ২০২১, ১৯:২১

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-ফাইল ছবি

করোনার দ্বিতীয় ঢেউতে ভারতে দৈনিক সংক্রমণ বেশ কয়েকদিন ধরেই ৩ লাখের ওপরে রয়েছে। হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় শয্যা মিলছে না। এছাড়া অক্সিজেন সংকটের কারণে করোনায় প্রাণহানিও দ্রুত বেড়ে চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের বিপর্যস্ত পরিস্থিতিতে সর্বশক্তি দিয়ে পাশে থাকার আশ্বাস জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউসে এক প্রেস ব্রিফিংয়ে এই সহায়তার কথা জানান তিনি। এর আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন বাইডেন। খবর : এনডিটিভি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি শিগগিরই ভারতে সব রকমের সাহায্য পাঠাচ্ছি। তার মধ্যে রেমডেসিভির ও অন্যান্য ওষুধও থাকবে। ভারতে টিকা তৈরির জন্য যে কাঁচামাল প্রয়োজন তাও আমরা পাঠাবো। এতে টিকা উৎপাদন বৃদ্ধি পাবে।’

বাইডেন বলেন, ‘আমরা এখন যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তাতে আরও বেশি টিকার ব্যবহার শুরু করতে হবে। আমরা এই মুহূর্তে অন্যান্য দেশে টিকা পাঠাতে সক্ষম। আর সেটা ভারতকে দিয়েই শুরু করতে চাই।’

তিনি আর বলেন, ‘আমি সর্বশক্তি দিয়ে ভারতকে সহায়তা করব। কারণ, আমাদের দুঃসময়ে সবার আগে এগিয়ে এসেছিল ভারত।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের