অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

সময় ট্রিবিউন | ২০ ডিসেম্বর ২০২১, ০৫:২৬

ছবিঃ সংগৃহীত

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ছোট একটি প্লেন বিধ্বস্ত হয়ে দুই শিশুসহ চারজন নিহত হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় কুইন্সল্যান্ডের উপকূলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দুপুর ১২টার মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, ব্রিসবেনের উত্তর-পূর্বাঞ্চল থেকে উড্ডয়নের কিছু সময় পর স্থানীয় সময় সকাল ৯টার দিকে প্লেনটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে যায়।

তাদের মধ্যে ৬৯ বছর বয়সী পাইলটও রয়েছেন।দুর্ঘটনায় নিহত অন্য আরেক ব্যক্তি ও দুই শিশুর পরিচয় পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।তবে তারা ধারণা করছেন, পাইলটের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাও থাকতে পারে।

স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা যায় যে, চার সিটের একটি ছোট প্লেন পানির মধ্যে উল্টে আছে।

রেডক্লিফ বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময় পর চার সিটের ওই ছোট প্লেনটি কীভাবে বিধ্বস্ত হলো তা তদন্ত করে দেখছে কুইন্সল্যান্ড রাজ্য পুলিশ।

কুইন্সল্যান্ড পুলিশ কর্মকর্তা ক্রেগ হোয়াইট এটিকে বড়দিনের উৎসবের আগে দুঃখজনক ঘটনা বলে বর্ণনা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা