করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

সময় ট্রিবিউন | ২০ ডিসেম্বর ২০২১, ০০:০২

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের বন্দরনগরী করাচির পারাচা চক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। 

শনিবার (১৯ ডিসেম্বর) এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। পাকিস্তানের জিও টিভি অনলাইন এ খবর জানিয়েছে।

বিস্ফোরণস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে পাকিস্তানের ক্ষমতাসীন দল পিটিআই-এর নেতা আলমগীর খানের বাবাও রয়েছেন।

পিটিআই-এর করাচি প্রদেশের প্রধান খুররম শের জামান জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ বলছে, একটি গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণে একটি ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ভবনটিতে একটি বেসরকারি ব্যাংকের অফিস ছিল।

আহতদের স্থানীয় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ক্ষতিগ্রস্ত ভবনটির ধ্বংসস্তুপে বহু লোক আটকা পড়েছেন।বিস্ফোরণে একটি ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

উদ্ধারকাজে অংশ নিয়েছে দুটি এক্সেভেটর। এগুলো ভবনের ধ্বংসস্তুপ সরিয়ে আটকেপড়াদের উদ্ধারের চেষ্টা করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা