সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ৯ ভারতীয় সেনা

সময় ট্রিবিউন | ১৭ অক্টোবর ২০২১, ০৪:১২

ছবিঃ সংগৃহীত

গত ৪৮ ঘণ্টায় ভারতের জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় সন্ত্রাসবিরোধী অভিযান চালাতে গিয়ে দেশটির সেনাবাহিনীর অন্তত ৯ জন নিহত হয়েছে।

শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে পুঞ্চ জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে নিখোঁজ দুই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলায় সন্ত্রাসীদের সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধের সময় নিখোঁজ হওয়া একজন জুনিয়র কমিশনড অফিসারসহ (জেসিও) দুই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে সামরিক বাহিনী।

সন্ত্রাসীরা আত্মগোপনে রয়েছেন সন্দেহে ওই এলাকার ভারী বনাঞ্চলে দেশটির সামরিক বাহিনী বড় ধরনের চিরুনি অভিযান শুরু করে। অভিযান শুরুর ৪৮ ঘণ্টা পর সেখান থেকে ওই দুই সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

তাদের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে জম্মু-কাশ্মিরের এই জেলায় চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানির সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এনডিটিভি বলছে, জম্মু-কাশ্মিরে একক বন্দুকযুদ্ধে প্রাণহানির এই সংখ্যা সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ। তবে কাশ্মিরে চলমান এই অভিযানে এখন পর্যন্ত কতজন বেসামরিক এবং সন্ত্রাসীর প্রাণহানি ঘটেছে সে বিষয়ে কিছু জানায়নি ভারতীয় এই সংবাদমাধ্যম।

দেশটির সেনাবাহিনীর সূত্র বলছে, বৃহস্পতিবার পুঞ্চ জেলায় সেনাবাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ব্যাপক গুলিবর্ষণের কবলে পড়ার পর থেকে নিখোঁজ ছিলেন ওই জেসিও ও অন্য সেনা সদস্য। একই এলাকায় অভিযানের সময় পাঁচ সেনা সদস্য নিহত হওয়ার চারদিন পর পুঞ্চ-রাজৌরির বনাঞ্চলে যোগাম্বর সিং এবং বিক্রম সিং নেগি নামে আরও দুই সেনার প্রাণহানি ঘটে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর