মনমোহন সিং করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

সময় ট্রিবিউন | ২০ এপ্রিল ২০২১, ১৭:৩৪

ছবি: ইন্টারনেট

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৯ এপ্রিল) তার জ্বর অনুভূত হওয়ায় করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এতে ফলাফল পজিটিভ আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ওইদিন বিকেল ৫টা নাগাদ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এর ট্রমা সেন্টারে ভর্তি করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। উল্লেখ্য, মনমোহন সিংয়ের বয়স ৮৮ বছর।

এর আগে মনমোহন সিং করোনাভাইরাসের দু’টি ভ্যাকসিন ডোজ গ্রহণ করেছিলেন। প্রথম ডোজ ৪ মার্চ ও দ্বিতীয় ডোজ ৩ এপ্রিল নিয়েছিলেন তিনি।

ভারতের বিভিন্ন দলের রাজনীতিবিদরা ইতিমধ্যে তার সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে বার্তা পোস্ট করছেন।

কংগ্রেস নেতা মনমোহন সিং ২২ মে ২০০৪ সাল থেকে ২৬ মে ২০১৪ পর্যন্ত ভারতের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের