লকডাউন:দিল্লিতে মদের দোকানে দীর্ঘ লাইন

সময় ট্রিবিউন | ২০ এপ্রিল ২০২১, ০১:৫৩

ছবি: ইন্টারনেট

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লিতে আজ সোমবার রাত ১০টা থেকে ছয় দিনের লকডাউন শুরুর ঘোষণা আসার পর শহরজুড়ে মদের দোকানগুলোতে ভিড় লেগেছে। বিভিন্ন এলাকায় মদের দোকানের বাইরে লম্বা লাইনের ছবি আর ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

নয়াদিল্লিভিত্তিক টেলিভিশন এনডিটিভির সোমবারের এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী দিল্লির দরিয়াগঞ্জ, করোলবাগ, গোলে বাজার, খান বাজারসহ— শহরের সর্বত্র মদের দোকানের বাইরে মানুষকে এ রকম দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মদ কিনতে দেখা গেছে।

এর আগে গত বছরও দীর্ঘদিন লকডাউনের পর সেবার মদের দোকান খুলে দিতেই এ রকম বড় বড় লাইনের সাক্ষী হয়েছিল দেশটির বিভিন্ন শহর। এবার দ্বিতীয় দফায় দেশটিতে আরও ভয়াবহ প্রকোপ চলছে করোনার।

গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির করোনা পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি হয়েছে। প্রতিদিন আক্রান্ত-মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতের রাজধানী শহরটিতে। গত ২৪ ঘণ্টায় শুধু দিল্লিতে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬২ জন। এই সংক্রমণ ঠেকাতেই জারি হয়েছে লকডাউন।

মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সোমবার সকালে ঘোষণা দিয়েছেন, আজ ১৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে এই লকডাউন চলবে আগামী সোমবার ভোর পর্যন্ত। ঘোষণা শুনেই সপ্তাহের ‘খোরাক’ জোগাড় করতে সুরাপ্রেমীরা লাইন দিয়েছেন মদের দোকানের সামনে। সূত্র : এনডিটিভি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর