গুজরাটের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

সময় ট্রিবিউন | ১২ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৯

ছবিঃ সংগৃহীত

ভারতের গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি পদত্যাগ করেছেন। এক সংবাদ সম্মেলনে শনিবার ১১ সেপ্টেম্বর এই ঘোষণা দেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজয় রুপানি তাঁর পদত্যাগের কারণ তুলে ধরে বলেছেন, বিজেপির ট্র্যাডিশন অনুযায়ী দলের অন্যান্যদের সমান জায়গা দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি যোগ করেছেন, "দলের তরফে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে এরপর আমি সেই দায়িত্ব পালন করতেই রাজি।"

তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বদলায়। এবার দায়িত্ব যাবে অন্য কারও কাছে। আমাকে দল যে দায়িত্ব দেবে, তা পালন করব।

করোনার ধাক্কায় রাজ্যের অর্থনীতি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতেও বিজেপি নেতৃত্ব গুজরাটের কথা না ভেবে রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা করে যাচ্ছেন বিজয় রুপানি, এমনটাই দাবি কংগ্রেস নেতাদের। ২০১৬ সালে বিজয় রুপানি গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। এ নিয়ে গত দু’মাসে তিন রাজ্যে মুখ্যমন্ত্রী পালটে ফেলল বিজেপি। কর্ণাটক এবং উত্তরাখণ্ডের পরে এবার গুজরাটের মুখ্যমন্ত্রী পরিবর্তনের সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা