ইসরায়েলি পুলিশের গুলিতে ফিলিস্তিনি নিহত

সময় ট্রিবিউন | ১১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৭

ছবি: ইন্টারনেট

ইসরায়েলি পুলিশের গুলিতে এক ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার জেরুজালেমের ওল্ড সিটিতে এই ঘটনা ঘটে। তবে ইসরায়েলি পুলিশের অভিযোগ, ঐ ব্যক্তি ছুরি নিয়ে তাদের উপর হামলার চেষ্টা করেছিল। রয়টার্সের এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

নিহত ওই ব্যক্তি পূর্ব জেরুজালেমের একটি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ইসরায়েলের কারাগার থেকে পালিয়ে আসা বন্দিদের সমর্থনে এদিন আল আকসা মসজিদ প্রাঙ্গনে কয়েক হাজার ফিলিস্তিনি সমবেত হয়ে বিক্ষোভ করছিল।

তাদের অভিযোগ, ওই বন্দিদের ধরতে তাদের স্বজনদের গ্রেপ্তার ও নির্যাতন করছে দেশটির পুলিশ। এরই মধ্যে পালিয়ে যাওয়া দুই বন্দিকে ধরতে সক্ষমও হয়েছে নিরাপত্তা বাহিনী। এদিকে, শুক্রবার বিকেলে ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। এর বিরুদ্ধে শনিবার গাজায় হামাসের স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব