আসামে দুই নৌকার সংঘর্ষ, নিখোঁজ ৬০

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:০১

ছবি: ইন্টারনেট

ভারতের উত্তর -পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের ব্রহ্মপুত্র নদে দুটি যাত্রীবাহী নৌকার মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬০ জন নিখোঁজ রয়েছেন। বুধবার আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে জোরহাট জেলার নিমতি ঘাটের কাছে একশ’ যাত্রী বহনকারী নৌকা দুটির মধ্যে এই সংঘর্ষ হয়।

রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। একটি নৌকা নদীতে ডুবে গেছে। উদ্ধার কাজ চলছে।’

স্থানীয় টিভি চ্যানেলগুলো দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের উদ্ধার অভিযানের ফুটেজ প্রচার করে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ট্যুইট করে জানিয়েছেন, তিনি জোরহাট প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধার কাজে সাহায্য করার নির্দেশ দিয়েছেন। তিনি ট্যুইটে লিখেছেন, ‘জোরহাটের নিমাতী ঘাটের কাছে এই মর্মান্তিক নৌকা দুর্ঘটনায় আমি ব্যথিত।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব