তালেবানের সঙ্গে চীনের মৌলিক সমস্যা রয়েছে : বাইডেন

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৩

ছবি: ইন্টারনেট

তালেবানের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘তালেবানের সঙ্গে চীনের মৌলিক সমস্যা রয়েছে। চীন তাদের সঙ্গে কাজ করার চেষ্টা করতে যাচ্ছে।

আমি নিশ্চিত, পাকিস্তান, রাশিয়া বা ইরানও একইভাবে তালেবানের সঙ্গে কাজ করতে যাচ্ছে। এসব দেশ আসলে কী করা উচিত সেটা নির্ধারণের চেষ্টা করছে।’ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আগামীতে কী ঘটে সেটা দেখতে ধৈর্য্য ধরার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন নিষেধাজ্ঞায় থাকা বা জাতিসংঘের সন্ত্রাসীদের তালিকায় থাকা ব্যক্তিরা আফগানিস্তানের নতুন সরকারের গুরুত্বপূর্ণ পদে আসায় উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তালেবানের নতুন সরকারে থাকা লোকজনের বিষয়গুলো আমরা দেখছি। কোনো নারী সদস্যকেই সরকারে রাখা হয়নি।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, ‘তালেবানের কথা নয়, তাদের কাজ দেখে বিবেচনা করবে আমেরিকা। আমাদের পরিষ্কারভাবে আমাদের প্রত্যাশার কথা জানাতে চাই, আফগানিস্তানের মাটি অন্য কোনো দেশের বিরুদ্ধে যেন ব্যবহৃত না হয়। গোটা বিশ্ব গভীরভাবে পর্যবেক্ষণ করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা