জাপানে মডার্নার টিকা প্রয়োগ বন্ধ

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ১৯:২৮

মর্ডানার টিকা-ফাইল ছবি

দূষণের কারণে ১৬ লাখ ৩০ হাজার ডোজ মডার্নার টিকা প্রয়োগ বন্ধ করে দিয়েছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়। পাঁচ লাখ ৬০ হাজার ভায়ালের একটি ব্যাচের কয়েকটি ডোজে অন্য উপকরণ (ফরেন ম্যাটেরিয়ালস) পাওয়া যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জাপানে মডার্নার ভ্যাকসিন বিক্রি ও বিতরণকারী প্রতিষ্ঠান তাকেদা জানিয়েছে, পর্যাপ্ত সতর্কতার ঘাটতির কারণে তিনটি ব্যাচের টিকা প্রত্যাহার করে নিয়েছে মডার্না। তাকেদা বিবৃতিতে বলা হয়েছে, সম্ভবত স্পেনের চুক্তিবদ্ধ একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে এই সমস্যার তৈরি হয়েছে। তবে এর বিস্তারিত কিছু বলা হয়নি।

মডার্নার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ পর্যন্ত কোনও নিরাপত্তা বা কার্যকারিতা সংক্রান্ত ইস্যু শনাক্ত হয়নি।’ তবে জাপানের বিষয়টি আরও খতিয়ে দেখতে নিয়ন্ত্রণকারী সংস্থা এবং তাকেদার সঙ্গে কাজ করা হবে।

মডার্নার টিকায় পাওয়া অন্য উপকরণ কী সেবিষয়ে কেউই বিস্তারিত কিছু জানায়নি। তবে তাকেদা একে কণা আকৃতির জিনিস আখ্যা দিয়ে জরুরিভিত্তিতে পরীক্ষা করে দেখার কথা জানিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা