হাতে টিকা সনদের কোড একে ঘুরছেন যুবক

সময় ট্রিবিউন | ২৪ আগষ্ট ২০২১, ১৯:৩০

ছবি: ইন্টারনেট

করোনা মহামারিতে প্রয়োজনীয় সেবা পেতে টিকার সনদ অনেকটা নিত্যসঙ্গী হয়ে উঠেছে। কিন্তু সব সময় সঙ্গে সনদ রাখা তো ঝামেলা! সেই ঝামেলা এড়াতে সহজ বুদ্ধি বের করেছেন ইতালির তরুণ আন্দ্রেয়া কলোনেত্তা। সনদের ‘কিউআর কোড’ বাহুতে ট্যাটু করে নিয়েছেন তিনি! এখন যেখানে সনদ দেখানোর প্রয়োজন হচ্ছে, সেখানে বাহু এগিয়ে দিচ্ছেন তিনি।

আন্দ্রেয়া কলোনেত্তার বাড়ি ইতালির দক্ষিণাঞ্চলের রেজ্জিও কালাবরিয়া শহরে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও আপলোড করেছেন তিনি। যেটি পরে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ম্যাকডোনাল্ডসের স্থানীয় একটি আউটলেটে ঢুকছেন আন্দ্রেয়া কলোনেত্তা। এ সময় নিরাপত্তারক্ষী পথ আটকে তাঁর কাছে করোনার টিকার সনদ দেখতে চান। তখন ২২ বছরের এই তরুণ তাঁর বাঁ বাহু বাড়িয়ে দেন। সেখানে কালো রঙে আঁকা কিউআর কোডের ট্যাটু রয়েছে। সেটি স্ক্যান করে তাঁকে ভেতরে ঢুকতে দেন নিরাপত্তারক্ষী।

এ বিষয়ে আন্দ্রেয়া কলোনেত্তা বলেন, ‘নতুন একটা ট্যাটু করানোর কথা ভাবছিলাম। বাস্তবতার সঙ্গে মিলিয়ে নতুন কিছু করতে চেয়েছিলাম। যেহেতু আমি করোনার টিকা নিয়েছি, তাই ট্যাটুশিল্পী গ্যাব্রিয়েলা পেলেরোনেকে এ ভাবনার কথা জানাই। তাঁর সঙ্গে আলোচনা করে বাঁ বাহুতে করোনার টিকার সনদ বা গ্রিন পাসের কিউআর কোড আঁকিয়ে নিই। এটা একদম ভিন্ন রকমের।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা