রমজানে সৌদির মসজিদে ইফতার-সাহরির আয়োজনে নিষেধাজ্ঞা

সময় ট্রিবিউন | ৭ এপ্রিল ২০২১, ২১:০২

ছবিঃ সংগৃহীত

করোনা মহামারি সংক্রমণ রোধে আসন্ন রমজান মাসে কোনো মসজিদে ইফতার ও সাহরি আয়োজন করা যাবে না বলে জানিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ'র।

শায়খ আবদুল লতিফ আল শেখ বিবৃতিতে জানান, রমজানের নির্দিষ্ট দিনে মসজিদে অবস্থান করে ইতিকাফ পালনও স্থগিত করা হয়েছে। এছাড়া রাতের বেলা মসজিদে অনুষ্ঠিত তারাবিহ নামাজ ও কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজসহ সংশ্লিষ্ট বিষয়ে শিগগির জানিয়ে দেওয়া হবে।

সৌদির পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদ এক বিবৃতিতে জানায়, মক্কার পবিত্র মসজিদুল হারামে দৈনিক ৫০ হাজার ওমরাহ যাত্রী ও এক লাখ মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন করা হয়েছে।

পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের প্রধান শায়খ আবদুর রহমান সুদাইস জানান, পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে শুধুমাত্র করোনা টিকা নেওয়া ব্যক্তিদের ওমরাহ পালনের অনুমোদন দেওয়া হবে। তাছাড়া মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রবেশের জন্য করোনা টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা