অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক | ২২ জানুয়ারী ২০২৪, ১৮:২৯

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ও তার পিতৃসংস্থা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের গত অর্ধশতাব্দীর প্রকল্প অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনপর্ব শেষ হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দিরের উদ্বোধন করেছেন।

ভারতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, উদ্বোধন উপলক্ষে সোমবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মীয় আচার-অনুষ্ঠান শুরু হয়। সেই অনুষ্ঠানে যোগ দেন নরেন্দ্র মোদি। আচার অনুষ্ঠান ও উদ্বোধন শেষে দুপুর সোয়া ১ টার দিকে মন্দির থেকে বেরিয়ে আসেন।

উদ্বোধনী অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘রামলালার প্রাণ প্রতিষ্ঠা’। মন্দিরের ভেতর হিন্দুদের অত্যন্ত জনপ্রিয় দেবতা শ্রী রামের যে শিশুমূর্তি স্থাপন করা হয়েছে, সেটিরই নাম ‘রামলালা’। হিন্দি ভাষায় ছেলেশিশুদের আদর করে ‘লালা’ বলে সম্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে গত ১১ দিন উপবাস করেছেন মোদি। সোমবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারে অযোধ্যা পৌঁছান তিনি।

তারপর মন্দিরে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আবন্দীবেন প্যাটেল এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএএস) প্রধান মোহন ভাগবত।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, অযোধ্যা শহরের ৭০ একরের একটি কমপ্লেক্সের ৭ দশমিক ২ একর জায়গাজুড়ে তিন তলা মন্দিরটি বানানো হয়েছে। নির্মাণে ব্যবহার করা হয়েছে গোলাপি চুনাপাথর ও কালো গ্রানাইট পাথর। আর এতে ব্যয় হয়েছে ২১ কোটি ৭০ লাখ রুপি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর