লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতি বিদ্রোহীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক | ৩ জানুয়ারী ২০২৪, ১৭:৫৯

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতি বিদ্রোহীদের হামলা

ইরান সমর্থিত ইয়েমেনী বিদ্রোহী গ্রুপ হুতি লোহিত সাগরে বাব এল মান্দেব প্রণালীর কাছে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে দু’টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ব্রিটিশ নৌ নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও’র রিপোর্টের পর মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

ইউকেএমটিও’র রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবারের এ হামলায় জাহাজের কোন ক্ষতি হয়নি। ক্রুরাও নিরাপদে রয়েছে।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড পরে বলেছে, হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে দু’টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এখানে কয়েকটি বাণিজ্যিক জাহাজ ছিল। কিন্তু কোন জাহাজের কোন ক্ষতি হয়নি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে। ফরাসী কূটনীতিকরা বলছেন, এ বৈঠকে লোহিত সাগরে হুতিদের আক্রমণ নিয়ে আলোচনা হবে।

সাম্প্রতিক সপ্তাহ গুলোতে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে সংযোগকারীর বাব আল মান্দেব প্রণালিতে চলাচলকারী জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব