মধ্যপ্রদেশে প্রকাশ্যে মাছ-মাংস-ডিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | ১৪ ডিসেম্বর ২০২৩, ১৪:০৯

মধ্যপ্রদেশে প্রকাশ্যে মাছ-মাংস-ডিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা

দায়িত্ব গ্রহণের পরপরই দিলেন অদ্ভুত ঘোষণা। নিষিদ্ধ করা হয়েছে প্রকাশ্যে মাংস ও ডিম বিক্রি। এমনকি বিক্রি করা যাবে না মাছও। এর পেছনে যুক্তি দেয়া হয়েছে খাদ্য সুরক্ষার। এমন কাণ্ড ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই এই ঘোষণা দিলেন মোহন যাদব।

বুধবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোহন যাদব। মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পরই প্রথম ক্যাবিনেট বৈঠকে বসেন তিনি। তারপরই নিলেন এই সিদ্ধান্ত।

মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে মাংস ও ডিম বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। প্রকাশ্যে ডিম ও মাংস বিক্রি করা যাবে না।

এই নিষেধাজ্ঞার পিছনে মুখ্যমন্ত্রীর যুক্তি, খাদ্য সুরক্ষার নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও প্রথমে জনগণের মধ্যে সচেতনতার প্রচার চালানো হবে এই পদক্ষেপ নিয়ে। তারপরই রাজ্য সরকারের সিদ্ধান্ত কার্যকর করা হবে। খাদ্য দপ্তর এই প্রচার চালাবে।

আজকাল ইন্ডিয়ার খবরে বলা হয়, আপাতত পুলিশ ও স্থানীয় প্রশাসন ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর অবধি প্রকাশ্যে মাছ–মাংস বিক্রির উপরে নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্বে থাকবে।

অযোধ্যার পুণ্যযাত্রীদের স্বাগত জানানোর জন্যও বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজ্যে ধর্মীয় ও পাবলিক স্পেসে মাইক বাজানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া তেন্দু পাতা যারা তোলেন, তাদের প্রতি ব্যাগ পিছু ৪ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
জনপ্রিয় খবর