গরুর মাংস রপ্তানি স্থগিত করেছে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক | ১৮ মে ২০২১, ২১:৫৫

ছবি: ইন্টারনেট

বিশ্বের প্রধান গরুর মাংস রপ্তানিকারক দেশ আর্জেন্টিনা ৩০ দিনের জন্য প্রাণীর মাংস বিদেশে বিক্রি স্থগিত করেছে। দেশের বাজারে গরুর মাংসের দাম অনেক বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।

২০২০ সালে দেশটি প্রায় ৮ লাখ ১৯ হাজার টন গরুর মাংস বিদেশে রপ্তানি করে। সোমবার এক বিবৃতিতে সরকার একথা জানিয়েছে। খবর এএফপি’র।

আর্জেন্টিনার প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘দেশের বাজারে গরুর মাংসের দাম অনেক বেড়ে যাওয়ার কারণে সরকার ফটকা কারবারি বন্ধে এবং বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক এড়াতে এ খাতের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এসব পদক্ষেপ বাস্তবায়নে ৩০ দিনের জন্য গরুর মাস রপ্তানি স্থগিত করা হয়েছে।’

কট্টর বামপন্থী প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেন, প্রেসিডেন্টের ম্যানসন কাসা রোসাদায় এ খাতের প্রতিনিধিদের সাথে বৈঠক চলাকালে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা ইনডেকের তথ্য অনুযায়ী, ২০২০ সালে আর্জেন্টিনা ৩.৩৭ বিলিয়ন ডলার মূল্যের গরুর মাংস ও গরুর চামড়া বিদেশে রপ্তানি করে। তারা প্রধানত: চীন, জার্মানি ও ইসরাইলে এসব রপ্তানি করে থাকে। তবে আর্জেন্টিনার এ খাতে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে ১৬.৫ শতাংশ রপ্তানি হ্রাস পেয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা