মালয়েশিয়ার পরবর্তী রাজা হচ্ছেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ অক্টোবর ২০২৩, ১৯:৪৪

মালয়েশিয়ার পরবর্তী রাজা হচ্ছেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার

মালয়েশিয়ার নতুন রাজা হলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তিনি দেশটির বর্তমান রাজা আল সুলতান আবদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। খবর আল জাজিরার।

নতুন রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের রাজ পরিবারের প্রধান এবং মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে স্পষ্টভাষী ব্যক্তি হিসেবে পরিচিত। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তার।

এদিকে, বর্তমান বিদায়ী রাজা আল সুলতান আবদুল্লাহ ২০১৮ সালে সিংহাসনে বসেছিলেন। আগে থেকেই মালয়েশিয়ায় মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত এবং রাষ্ট্রপ্রধানের পদটি রাজার জন্য নির্ধারিত। দেশটির সরকার পরিচালনায় রাজার ভূমিকা অনেকটাই আনুষ্ঠানিক। রাজা নির্বাচনের দায়িত্ব পালন করেন দেশটির রয়্যাল কাউন্সিল। 

সাংবিধানিকভাবে মালয়েশিয়ার রাজার মেয়াদ ৫ বছর এবং তার ক্ষমতা বেশ সীমিত। তবে ২০২০ সালের পর দেশটির পার্লামেন্ট ও রাজনীতিতে অস্থিতিশীলতা দেখা দিলে তৎকালীন রাজাকে রাজনীতি সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে তৎপর দেখা যায়। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা