চীনের রেস্তোরাঁয় গ্যাসের ট্যাংক বিস্ফোরণে নিহত ৩১

আন্তর্জাতিক ডেস্ক: | ২২ জুন ২০২৩, ১৮:১৫

সংগৃহীত ছবি

চীনের উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলে একটি বারবিকিউ রেস্তোরাঁয় তরলীকৃত গ্যাসের ট্যাংক বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছেন। বুধবার (২১ জুন) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

বৃহস্পতিবার (২২ জুন) রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া আরও জানিয়েছে, নিংজিয়া অঞ্চলের রাজধানী ইনচুয়ানে রেস্তোরাঁয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের ট্যাংক- এ লিক হওয়ার কারণে বিস্ফোরণটি হয়েছিল। বিস্ফোরণে শরীরে ঢুকে যাওয়া ভাঙা কাঁচ এবং অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে আরও ৭ জন চিকিৎসাধীন। স্থানীয় দমকল কর্তৃপক্ষ ২০টি যান এবং ১০০ জনের বেশি কর্মীকে ঘটনাস্থলে পাঠিয়েছে। ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলেছে বৃহস্পতিবার ভোর ৪টা পর্যন্ত।

রাষ্ট্রীয় গণমাধ্যমের পোস্ট করা ছবিতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ভবনের বাইরের অংশ কালো হয়ে গেছে, মাটিতে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায় এবং বাতাসে ধোঁয়া দেখা যায়।

তথ্যসূত্র: রয়টার্স



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা