কাবুলে মসজিদে হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | ১৫ মে ২০২১, ২০:৩০

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানের রাজধানী কাবুলের অদূরে একটি মসজিদে জুমার নামাজ আদায়ের সময় বোমা বিস্ফোরণের ইমামসহ অন্তত ১২ মুসল্লি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

জানা যায়, কাবুল প্রদেশের শাকারদারাহ জেলার একটি মসজিদের ভেতরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় মসজিদে জুমার নামাজ চলছিল। ঘটনার পর কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে উল্লেখ করে কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামার্জ জানান, আগে থেকেই মসজিদটির ভেতরে বিস্ফোরক রাখা ছিল।

ঈদ উপলক্ষে গত সোমবার আফগান সরকার ও তালেবানদের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করা হয়। বৃহস্পতিবার থেকে শুরু এই যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির চার জায়গায় পৃথক বোমা বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হন। এরপর আজ জুমার নামাজ আদায়ের সময় একটি মসজিদে বিস্ফোরণ ঘটে। সেখানে মারা যান ১২ জন।

দেশটিতে ক্রমাগত বিস্ফোরণ দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির শান্তি বিনষ্ট করেছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব