ইসরায়েলি অভিযানে ৩ ফিলিস্তিনি নিহত

সময় ট্রিবিউন ডেস্ক | ২২ মে ২০২৩, ২১:২৫

সংগৃহীত
দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের একটি শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। খরব আল-আজিরার।
 
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার (২২ মে) সকালে নিহত তিনজনকে শনাক্ত করেছে। তারা হলেন মোহাম্মদ আবু জায়তুন (৩২), ফাথি আবু রিজক (৩০) ও আবদুল্লাহ আবু হামদান (২৪)।
 
প্রতিবেদনে বলা হয়েছে, শত শত ইসরায়েলি সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্য অভিযানে অংশ নেয়। এ সময় ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে ক্যাম্পের প্রবেশপথ অবরোধ করে ও কিছু বাড়িঘর গুঁড়িয়ে দেয়। তারা কিছু ইউনিটকেও ক্ষতিগ্রস্ত করেছে।
 
ক্যাম্প থেকে আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, সেখানে অন্তত সাতটি ঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
 
মন্ত্রণালয়টির তথ্য অনুযায়ী, এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত সাতজন। তাদের মধ্যে অনেকেই টিয়ার গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েছেন।
 
এ নিয়ে চলতি বছর ইসরায়েলি বাহিনীর হামলায় মোট ১৫৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে ২৬ শিশু রয়েছে। এর মধ্যে ৯ মে থেকে ১৩ মে পর্যন্ত চলানো হামালায় নিহত হয়েছে ৩৬ ফিলিস্তিনি।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব