রোগী অপারেশন থিয়েটারে, যানজটে নাকাল চিকিৎসক হাসপাতাল পৌঁছালেন দৌড়ে

সময় ট্রিবিউন | ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৪

সংগৃহীত

ঢাকার যানজটের সাথে কমবেশি আমরা সবাই পরিচিত। ভারতের বেঙ্গালুরুও কখনো কখনো ছাড়িয়ে যায় ঢাকার যানজটকে। গত ৩০ আগস্ট সেরকমই এক দিন। অপারেশন থিয়েটারে থাকা রোগীকে জরুরি ভিত্তিতে চিকিৎসা দিতে তবে। অন্যদিকে আর সবার মতো যানজটে রাস্তায় আটকা হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া চিকিৎসক।

যানজটে আটকা চিকিৎসক অবশেষে উপায়ন্তর না দেখে গাড়ি থেকে নেমে ৪৫ মিনিট দৌড়ে ৩ কিলোমিটার দূরের হাসপাতালে পৌঁছান। বেঙ্গালুরুর মণিপাল হাসপাতালের চিকিৎসক গোবিন্দ নন্দকুমার এমনই এক ভয়াবহ যানজটের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

চিকিৎসক গোবিন্দ নন্দকুমার জানান, ‘যখন যানজটে আটকা পড়েছিলাম তখন তার এক রোগী অপারেশন থিয়েটারে অপারেশনের জন্য অপেক্ষায় ছিলেন। শুধু এই একজন রোগীই নন, তারপর আরও কয়েকজনের অপারেশন করার কথা। কিন্তু আমি হাসপাতাল থেকে ৩ কিলোমিটার দূরে যানজটে আটকা। শেষ পর্যন্ত দেখলাম এই জট ছাড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এরপর গাড়ি থেকে নেমে দৌড় শুরু করলা। ৪৫ মিনিট দৌড়ে অবশেষে হাসপাতালে পৌঁছেছিলাম। ’ 

নন্দকুমার আরও বলেন, ‘প্রবল বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে হাসপাতালের আগে কয়েক কিলোমিটার যানজট ছিল। আমি যানজট ছাড়ার জন্য অপেক্ষা করে আর সময় নষ্ট করতে চাইনি। কারণ, রোগীদের অপারেশন শেষ না হওয়া পর্যন্ত তাদের খাবার খেতে দেওয়া হয় না। আমি তাদের আর অপেক্ষা করাতে চাইনি।’

টাইমস অব ইন্ডিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা