ফেসবুক লাইভে চারজনকে হত্যা যুক্তরাষ্ট্রে

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৯

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের মেমফিসে গাড়ি চালিয়ে গুলি করে চারজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। প্রায় সাড়ে ৮ ঘণ্টা ধরে মেমফিসের সাতটি স্থানে এমনভাবে হামলা চালান ১৯ বছর বয়সী এক বন্দুকধারী।

বুধবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে শুরু হওয়া ওই হামলা চলে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত।

পরে অবশ্য এজেকিয়েল কেলি নামে ওই বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। খবর সিবিএস নিউজের।

মেমফিস পুলিশের মুখপাত্র কারেন রুডলফ বলেন, এজেকিয়েল কেলিকে কাস্টডিতে নেওয়া হয়েছে।

পুলিশ ডিরেক্টর সেরিলিন সিজে ডেভিস গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, মেমফিসজুড়ে সাতটি স্থানে হামলা চালান কেলি। এ ঘটনায় চারজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

তিনি বলেন, কমপক্ষে আটটি স্থানে অপরাধ সংঘটন হয়েছে। সাত স্থানে গুলি ও এক স্থানে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, হামলার ঘটনা ফেসবুকে লাইভ করেন কেলি।

পুলিশ বলছে, ঘাতক কেলির বিরুদ্ধে ২০২০ সালেও হত্যাচেষ্টার অভিযোগ ছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব