৮ বছরের শিশুকে গিলে খেল কুমির

সময় ট্রিবিউন | ১২ জুলাই ২০২২, ২৩:২১

সংগৃহীত

মনের আনন্দে নদীতে স্নান করতে নেমেছিল ১০ বছরের বালক। তবে সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি ওই জলেই লুকিয়ে রয়েছে মারাত্মক বিপদ। নদীর জলে পা দেওয়ার সময়েই বালককে হিড়হিড় করে টেনে নিয়ে গেল বিশালা আকৃতির কুমির। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ছেলেকে বাঁচাতে কুমিরকেও দড়ি বেঁধে তুলল ডাঙ্গাতে।

হাড়হিম করা এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। সোমবার সকালে চম্বল নদীতে স্নান করার সময়েই শিশুটিকে কুমিরটি আক্রমণ করে। কুমির ১০ বছর বছরের বালককে জলে টেনে নিয়ে গিয়ে গিয়ে ফেলেছে এই বিষয় বুঝতে পেরেই ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বালকের পরিবারের সকলকে খবর দেয়। তারপরেই লাঠি, দড়ি ও জালের সাহায্যে কুমিরটিকে বন্দী করে তোলা হয় ডাঙায়। এদিকে ঘটনার খবর পেয়ে অ্যালিগেটর বিভাগের একটি দল ও পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। উভয় দলই গ্রামবাসীর কবল থেকে কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করে। তবে সন্ধ্যা পর্যন্ত ছেলেটির পরিবারের সদস্যরা এতে রাজি হননি। কুমিরের পেটে শিশুটি বেঁচে থাকবে বলে আশা করছিল ১০ বছরের শিশুটির পরিবারের সদস্যরা। তারা দাবি করেছিল যে কুমিরটি শিশুটিকে বের করে দিলেই তারা ছেড়ে দেবে।

ঘটনা প্রসঙ্গে রঘুনাথপুর থানার ইনচার্জ শ্যাম বীর সিং তোমর জানিয়েছেন, “ছেলেটি স্নান করতে গিয়ে গভীর নদীতে পড়ে যায়। গ্রামবাসীরা জানিয়েছেন, শিশুটিকে কুমির গিলে খেয়েছে। এরপর তারা জাল ও লাঠি দিয়ে কুমিরটিকে ধরে ফেলে। অ্যালিগেটর ডিপার্টমেন্ট এ ব্যাপারে ব্যবস্থা নিতে শুরু করেছে।” তবে তারপর পুলিশ কর্মকর্তা ও অ্যালিগেটর বিভাগের বোঝানোর পর গ্রামবাসী কুমিরটিকে ছেড়ে দেয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা