গুজরাটে করোনা হাসপাতালে আগুন, মৃত্যু ১৮

সময় ট্রিবিউন | ১ মে ২০২১, ২১:০৭

ছবি: ইন্টারনেট

ভারতের গুজরাটে একটি করোনা হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩০ এপ্রিল) মধ্যরাতে আগুন লাগে ওই হাসপাতালে। ভরুচের পুলিশ সুপার রাজেন্দ্রসিন চুরাসামা জানিয়েছে, ‘আগুন এবং আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ায় মৃত্যু হয়েছে ওই রোগীদের।’

ভরুচ-জামবুসা হাইওয়েতে রয়েছে ওই কোভিড হাসপাতালটি। আগুন লাগার সময় চারতলা ওই হাসপাতালে মোট ৭০ জন করোনা রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে ২৪ জন ছিলেন আইসিইউতে। আগুন লাগার পর ওই এলাকার স্থানীয়রা এবং দমকলকর্মীরা মিলে রোগীদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান।

রাত ১টা নাগাদ হাসপাতালের এক তলায় আগুন লাগে তারপর ছড়িয়ে পড়ে সেই আগুন। ঘণ্টাখানেকের মধ্যেই দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

পুলিশ সুপার রাজেন্দ্রসিন চুরাসামা বলেছেন, ‘আজ শনিবার সকাল সাড়ে ৬টায় জানা গেছে ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে আগুন লাগার সময়ই। বাকি ৬ জনের মৃত্যু আগুনের জেরে হয়েছে না অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় হয়েছে, সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

কী ভাবে ওই হাসপাতালে আগুন লাগল সে ব্যাপারেও এখনও কিছু জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর