নাইজেরিয়ায় কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষ: ৪৫ কৃষক নিহত

সময় ট্রিবিউন | ২৩ ডিসেম্বর ২০২১, ০৬:৫০

ফাইল ছবি

নাইজেরিয়ার কেন্দ্রীয় নাসারাওয়া রাজ্যে কৃষক ও পশুপালকদের মধ্যে সহিংসতায় ৪৫ জন নিহত হয়েছেন। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির কার্যালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার শুরু হওয়া সহিংসতায় কমপক্ষে ৪৫ জন কৃষক নিহত হয়েছেন। এতে আরো ডজন খানেক আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, এমন ঘটনায় বুহারি গভীর দুঃখ প্রকাশ করেছেন। তা ছাড়া যারা এ বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও বিচারের সম্মুখীন করা হবে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সশস্ত্র ফুলানি পশুপালকরা টিভ জাতি গোষ্ঠীর গ্রামবাসীদের ওপর হামলা চালালে সহিংসতা শুরু হয়। রোববার পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অব্যাহত ছিল।

নাসারাওয়া রাজ্য পুলিশের মুখপাত্র রামহান নানসেল বলেন, শান্তি ফিরিয়ে আনতে ও অপরাধীদের গ্রেপ্তার করতে সামরিক ও পুলিশ বাহিনীকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, ঘটনায় আটজন নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। তবে টিভ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পিটার আহেম্বা বলেন, মৃতের সংখ্যা অনেক বেশি।

নাইজেরিয়ায়, পশুপালক ও কৃষকদের মধ্যে বিভিন্ন ইস্যুতে প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা