করোনায় মমেকে আরো ৭ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি | ৩১ আগষ্ট ২০২১, ১৬:২১

ছবিঃ সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৭জনের মৃত্যু হয়েছে। এদের দুজন করোনায় এবং পাঁচজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা যাওয়া দুজনই ময়মনসিংহের বাসিন্দা। তারা হলেন- সদরের নজরুল ইসলাম (৭২) ও গৌরাঙ্গ (৭০)। একই সময়ে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন ময়মনসিংহের, দুজন জামালপুরের এবং একজন নেত্রকোনার বাসিন্দা। তারা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আকতার উদ্দিন (৮০), ভালুকার আসমা আক্তার (৪২), জামালপুরের সরিষাবাড়ির আবুল হোসেন (৬৫) ও ইসলামপুর উপজেলার মমতা বেগম (৫৫) এবং নেত্রকোনার কেন্দুয়ার পান্না আক্তার (৪০)। 

ডা. মুন আরও জানান, করোনা ইউনিটটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৫৮ জন। এর মধ্যে ১১ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। 

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, জেলায় এক দিনে ৬৮৪ জনের নমুনা পরীক্ষায় ১০৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ০৫ শতাংশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
    সক্ষমতা বাড়াতে পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃষ্টি
  1. ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
    ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখি : ৭৭ বছরের বন্ধুর পথ পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ
  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা