এইডসের নতুন টিকা ৯৭ শতাংশ সফল, দাবী উদ্ভাবকদের

সময় ট্রিবিউন | ৯ এপ্রিল ২০২১, ১৯:১০

ছবিঃ ইন্টারনেট

করোনার টিকা নিয়ে আলোড়নের মধ্যেই এইডস সৃষ্টিকারী ভাইরাস এইচআইভি নতুন টিকা আবিষ্কার হয়েছে। মানুষের ওপর পরীক্ষা বা হিউম্যান ট্রায়ালে প্রতিষেধকটির সাফল্যের হার ৯৭ শতাংশ বলে দাবি উদ্ভাবকদের। মানুষের ওপর পরীক্ষার প্রথম দফায় এই টিকা ৪৮ জনের ওপর প্রয়োগ করা হয়েছে বলে স্ক্রিপ্স রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে।

এই নতুন টিকা যৌথভাবে তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর স্ক্রিপ্স রিসার্চ ইনস্টিটিউট এবং এইচআইভি টিকা প্রস্তুতকারী অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল এইডস ভ্যাকসিন ইনিশিয়েটিভ (আইএভিআই) এর বিজ্ঞানীরা। গবেষণার ফল ঘোষণা করা হয়েছে ইন্টারন্যাশনাল এইডস সোসাইটির এইচআইভি রিসার্চ ফর প্রিভেনশন শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে।

স্ক্রিপ্স রিসার্চ ইনস্টিটিউট এও জানিয়েছে, এই নতুন টিকা যাতে আরো তাড়াতাড়ি বেশি করে বানানো যায়, তার জন্য ‘মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ)’ প্রযুক্তির সাহায্য নেওয়ার কথা ভাবা হচ্ছে। আর সেই প্রযুক্তিতে নতুন এইডস টিকা বানাতে যুক্তরাষ্ট্রের টিকা প্রস্তুতকারী সংস্থা মডার্নার সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছেন গবেষকরা।

গত শতাব্দীর আটের দশকে এইচআইভি (‘হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস’) ভাইরাস আবিষ্কারের পরপরই ওই ভাইরাস রোখার কয়েকটি টিকা নিয়ে মানুষের ওপর পরীক্ষা চালানো হয়। কখনো পরীক্ষা চালানো হয় দুই ধরনের এইচআইভি টিকার সমন্বয়ের মাধ্যমে। কিন্তু মানুষের ওপর কোনো পরীক্ষার সাফল্যের হার ৩১ শতাংশের বেশি ছিল না। টিকাগুলোর কার্যকারিতার মেয়াদও এক বছরের বেশি হতে পারেনি। ফলে সেই টিকা বাজারে সার্বিকভাবে চালু হওয়ার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা কোনো আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থারই ছাড়পত্র পায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা