চুয়েটে বৃহত্তর রাজশাহী সমিতির নতুন কমিটি ঘোষণা

তাসনিয়া মাসিয়াত, চুয়েট প্রতিনিধি | ২৫ এপ্রিল ২০২১, ১৯:৩৯

ছবিঃ সংগৃহীত

গত ২৩ এপ্রিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বৃহত্তর রাজশাহী সমিতির ২০২০-২০২১ সেশনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার বিকালে বৃহত্তর রাজশাহী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি মো: তৌফিক হোসেন জাহিদী (বাঁধন)।

নতুন কমিটিতে পুরকৌশল বিভাগের মো: সাদিউর রহমানকে সভাপতি এবং মো: তাসনিম হোসেন রাজুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এছাড়াও নতুন কার্যকরী কমিটিতে সহ-সভাপতি পদে মুশফিকুর রহমান লুবাব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মেরাজুল মোস্তাকিম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক পদে মো: শাহরিয়ার মোস্তফা, সাংগঠনিক সম্পাদক পদে হাবিবে মোস্তফা, অর্থ সম্পাদক পদে মো: নাহিদ হাসান এবং অফিস সম্পাদক পদে সাব্বির আহমেদ নির্বাচিত হয়েছেন।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফ আলি, নগর ও পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুল ইসলাম, চুয়েটের সাবেক সুপারইনটেন্ডেন্ট প্রকৌশলী অচিন্ত্য কুমার চক্রবর্তী। তাঁরা বিভিন্ন দিকনির্দেশনামূলক উপদেশ দেন। সেই সাথে প্রাক্তন কমিটিকে ধন্যবাদ ও নতুন কমিটিকে শুভকামনা জানান।

নতুন সভাপতি মো: সাদিউর রহমান বলেন, "বৃহত্তর রাজশাহী সমিতি চুয়েটের বুকে এক টুকরো রাজশাহী। এটা শুধু একটা সমিতি না, এটা একটা পরিবার। এই পরিবারকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই পরিবারের বন্ধন আরও দৃঢ় করতে কাজ করে যাবো।"

তারিখ: ২৫/০৪/২০২১



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর