জবির দায়িত্বভার বুঝে নিলেন নবনিযুক্ত উপাচার্য

সময় ট্রিবিউন | ৩ জুন ২০২১, ০১:৩৪

ছবি : সময় ট্রিবিউন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক তাঁর কর্মস্থলে যোগদান করেছেন। আগামী চার বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন তিনি।

বুধবার (২ জুন) দুপুর ১ টা ৩০ মিনিটে উপাচার্য হিসেবে তিনি তাঁর দায়িত্বভার বোঝে নেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মোস্তফা কামালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ।

উপাচার্য হিসেবে যোগদান করার পর তিনি বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। আমরা শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাবো। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজ চলছে। চলমান কাজ যেন দ্রুত সম্পন্ন হয় সেই ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করবো। শিক্ষার্থীদের কল্যাণ হয়, এমন কাজ করে সবসময় তাদের পাশে থাকবো।

উল্লেখযোগ্য, চলতি বছরের ১৭ ই মার্চ সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান তাঁর দ্বিতীয় মেয়াদ পূর্ণ করে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার প্রায় দুই মাস পর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক। মঙ্গলবার (১জুন) তাঁকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা