রাবিপ্রবি'র বিভাগীয় অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতায় চুয়েটের জয়

তাসনিয়া মাসিয়াত, চুয়েট প্রতিনিধি | ৬ মে ২০২১, ১৮:৩৭

ছবিঃ সংগৃহীত

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান বিভাগের আয়োজিত "অনলাইন বিভাগীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১" - এ ঈর্ষনীয় সাফল্য নিয়ে বিজয়ীদের তালিকায় উঠে এসেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৭টি দল।

উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের 'চুয়েট-স্যাফায়ার' নামক দলটি। এছাড়াও ২য় রানার্স আপ নির্বাচিত হয়েছে 'চুয়েট-টিম-৩' নামের একটি দল ।

২ ও ৩ মে এই দুইদিন ব্যাপী দুই ধাপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এখানে অংশগ্রহণ করে চট্টগ্রাম বিভাগের বিশ্ববিদ্যালয়গুলোর মোট ৪৯ টি দল। প্রতিযোগিতায় এই ৪৯ টি দল কে পিছনে ফেলে ১ম স্থান দখল করে নেয় 'চুয়েট- স্যাফায়ার'। তারা প্রতিযোগিতায় প্রদত্ত দশটি সমস্যার মধ্যে নয়টি সমস্যার সমাধান করে বিজয়ী হয়।

অন্যদিকে 'চুয়েট-টিম-৩' পাঁচটি সমস্যার সমাধান করে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে । প্রতিযোগিতায় অংশ নেওয়া চুয়েটের অন্যান্য দল গুলো ছিল 'চুয়েট-টেসারেক্ট' (৫ম) , 'চুয়েট-লাযারুস' (৬ষ্ঠ) , 'চুয়েট-বিষেরবাঁশি' (৭ম), 'চুয়েট-রিভেনক্ল' (৮ম) এবং 'চুয়েট-ডসউইংস' (১৩ম) ।

উল্লেখ্য, উক্ত ৭টি দলের প্রতিটি প্রতিযোগী চুয়েট কম্পিউটার ক্লাব এর সদস্য।

এ প্রসঙ্গে চুয়েট কম্পিউটার ক্লাবের সভাপতি সুদীপ্ত নাথ জানান, "প্রথমেই চুয়েটের প্রত্যেকটি দলকেই জানাই অভিনন্দন। আমি অত্যন্ত খুশি যে আমাদের প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং বিভাগ দিনদিন অগ্রগতি লাভ করছে। আমাদের প্রোগ্রামাররা নিরলস পরিশ্রমের মাধ্যমে তাদের কৃতিত্বের পরিচয় দিয়ে যাচ্ছেন। এছাড়াও, আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং মেন্টরদেরকে। তাঁদের প্রচেষ্টায় এবং দিকনির্দেশনায় আমাদের প্রতিযোগিতামূলক প্রোগ্রামিং বিভাগ আরো সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। "



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর