তিন দিনের ছুটিতে ফাঁকা হলো ঢাকা

সময় ট্রিবিউন | ৬ জানুয়ারী ২০২৪, ১৫:০৯

তিন দিনের ছুটিতে ফাঁকা হলো ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার (০৭ জানুয়ারি) নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে, শুক্র ও শনিবার থাকায় একসঙ্গে তিন দিনের ছুটি পাওয়া যায়। তিন দিনের এ ছুটি পেয়ে কর্মস্থল ছেড়েছেন অনেকেই।

নির্বাচনে ভোট দিতে নিজ এলাকায় যান অনেকেই। ভোটের পাশাপাশি অনেকের মধ্যে ছুটির আমেজ বিরাজ করছে। এর ফলে ঢাকায় যানবাহনের চাপ কমেছে অনেকটা। যানবাহন চলাচলে বিধিনিষেধের কারণেও অনেকে বাসা থেকে বের হচ্ছেন না।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে এ ছুটির ঘোষণা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ জানুয়ারি সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

শুক্রবার সারাদিন এবং শনিবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, যান চলাচল অনেক কম। গণপরিবহণে যাত্রী কম থাকায় অল্প সংখ্যক গাড়ি বের করেছে ট্রান্সপোর্ট কোম্পানীগুলো। চিরচেনা যানজটের রাজধানী এখন অনেকটাই ফাঁকা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব