মামলার টাকা থেকে সার্জেন্ট ভাগ পান?

সময় ট্রিবিউন | ৫ মার্চ ২০২২, ১০:০১

ট্র্যাফিক পুলিশ

সড়ক পরিবহন আইনে মামলা দিলে সার্জেন্ট বা ট্রাফিক পুলিশ তা থেকে কমিশন পান- অধিকাংশ গাড়িচালক এমন ধারণা পোষণ করেন। সাধারণ মানুষের মধ্যেও একই ধারণা আছে। তবে এমন কোনো নিয়ম ট্রাফিক বিভাগে নেই বলে জানিয়েছেন ডিএমপি ট্রাফিক বিভাগের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা।

ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এই তথ্যটি ভুল। যারা বলে ট্রাফিক পুলিশ মামলা দিলে টাকা পায়, তারা না জেনে কথাটা বলে থাকে। এমন কোনো ব্যবস্থা ট্রাফিকে নেই।’

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২১ সালে সারা দেশে মোটরযান আইনে মামলা হয়েছে ৭ লাখ ২০ হাজার ৮৯৩টি। এসব মামলা থেকে জরিমানা আদায় হয় ১৫৪ কোটি ১৫ লাখ ১১ হাজার ৪৮৮ টাকা। এর পুরোটাই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সরকারের কোষাগারে জমা হয়েছে।

মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সার্জেন্ট ও ট্রাফিক সদস্যরা মন্তব্য করেন, ‘সড়কে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে অকারণেই আমাদেরকে দোষী হতে হচ্ছে। চালকরা ভাবেন, আমরা পার্সেন্টেজের জন্য তাদের বিরুদ্ধে মামলা দেই।’

ট্রাফিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অপরাধ করলে তো ট্রাফিক পুলিশ গাড়ি ধরবেই। আর সে রেহাই পাওয়ার জন্য নানা অজুহাত দিতে থাকবে। নতুন সড়ক পরিবহন আইনে মামলায় জরিমানার অঙ্ক অনেক বেড়েছে। এ কারণে মামলা না নিয়ে চালকরা কম-বেশি উৎকোচ দেয়ার চেষ্টা করেন, কিন্তু সেটা গ্রহণ করে ছেড়ে দেয়া হবে নাকি মামলা হবে, সে সিদ্ধান্ত ওই স্পটে দায়িত্বরত কর্মকর্তার।

সব কর্মকর্তা সৎভাবে দায়িত্ব পালন করেন সেটাও বলা মুশকিল। সবাই সমান নয়। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা